বিএনপি নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়
বিএনপি নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩১ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্টজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় খালেদা জিয়া নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া সঙ্গে এ সময় তার ছেলে তারেক রহমান ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন তিনি। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় যান খালেদা জিয়া।
Parisreports / Parisreports
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের
১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান