বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল 


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৫ রাত ৯:৬

কানাঘুষা শুরু হয়েছিল আর্জেন্টিনা ম্যাচের পর থেকেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি। আর্জেন্টিনার মাটিতে সেই লজ্জাটাই পেতে হলো তাদের। এর আগে থেকেই অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না দরিভাল জুনিয়র। পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ভক্ত, সবার কাছেই নিন্দার পাত্র হয়েছিলেন তিনি। 

ফলাফলটাও চলে এলো এক সপ্তাহ পার হওয়ার আগেই। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে এমন প্রতিশ্রুতি দিলেও নিজের কাজটা ঠিকঠাক করা হয়নি দরিভালের। যে কারণে ব্রাজিল দলে দরিভাল অধ্যায়ের সিবিএফ। সবমিলিয়ে ১৪ মাসের জন্য স্থায়ী হলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ। 

৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ হিসেবে ছিলেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। তবে সেখান থেকে বাস্তবতার মুখোমুখি হতেও সময় লাগেনি। 

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হার… সবমিলিয়ে দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।  

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য