ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর দল। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।
বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড।
এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেলো হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে গত মঙ্গলবার অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।
Parisreports / Parisreports
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি