সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ সকাল ৯:২০

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে ঈদ যাত্রায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। আজকেও দূর পাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী নিতে দেখা যায়। তবে আগামী ২৮ তারিখ থেকে ঈদ যাত্রার চাপ পড়বে বলে মনে করছেন বাসের টিকেট বিক্রেতা।

বুধবার (২৬ মার্চ) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে প্রতিটি দূরপাল্লার বাস কিছু সিট খালি নিয়েই গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছে। তবে অন্যান্য বছরের মত অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি। সরকারি নির্ধারিত ভাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। 

ঈগল পরিবহনের গাবতলী কাউন্টারের দায়িত্বে থাকা শরীফ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এখনও ঈদের যাত্রীর চাপ পড়েনি। খুলনার জন্য বিকালে একটি গাড়ি রেডি করেছিলাম। মাত্র ১০ জন যাত্রী পেয়েছি। যাত্রীর অভাবে পরে গাড়ির যাত্রা বন্ধ করা হয়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে টিকেটের টাকা ফেরত দিতে হয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে দশটার দিকে একটি এবং রাত বারোটার দিকে আরেকটি বাস খুলনার উদ্দেশ্যে রওনা দেবে। আজ আমরা নিয়মিত যাত্রী পাচ্ছি।  আগামী ২৮ তারিখ থেকে ঈদের যাত্রীর চাপ পড়বে।

খুলনাগামী যাত্রী আনোয়ার হোসেন জানান, আজ অনেকগুলো বাস আছে, ভাড়াও নিয়মিত ভাড়া। যাত্রীর চাপ তেমন দেখিনি। সাড়ে দশটার দিকে ছেড়ে যাবে ঈগল পরিবহন একটি বাস। হয়ত কাল রাত থেকে একটু যাত্রা চাপ পড়তে পারে।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ