বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ রাত ৮:৪৫

ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা। 

ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এরপর অনেকটা নড়েচড়ে ওঠে ব্রাজিল। ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাওদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা।

তবে গোল করে কোন লাভ হয়নি। কারণ- ২ গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার।

ম্যাচের সেকেন্ড হাফে ৭১ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন দিয়াগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে। এরপর আর কোন গোলের দেখা পায়নি দুই দল। 

২০১৯ সালের পর আর্জেন্টিনাকে আর হারাতে পারেনি ব্রাজিল। আজ সেই অধরা জয় ছিনিয়ে নিতে রীতিমতো মরিয়া ছিলো সেলেসাওরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল।

তবে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছিলো আর্জেন্টিনা। কারণ—এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য