রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন
বলিউডের রণবীর কাপুরের প্রেমজীবন নিয়ে চর্চার পারদ সবসময়ই তুঙ্গে ছিল। এই রণবীর যে ছোট থেকেই নারী ঘেঁষা ছিলেন, তা কারও অজানাও নয়। এরপর আলিয়া ভাটকে বিয়ে ও কন্যা রাহার জন্মের পর পুরোপুরি একজন ফ্যামিলি ম্যান হয়ে ওঠেন রণবীর।
কিন্তু এরই মধ্যে রণবীরের এক মন্তব্য ঘিরে যেন মাথায় বাজ পড়ল অনুরাগীদের! নায়ক জানালেন, আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন, এর আগেও বিয়ে হয়েছে রণবীরের! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের এক গোপন কথা ফাঁস করেন রণবীর। এর আগে তাকে প্রশ্ন ছোঁড়া হয়, জীবনে কোনো উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কি না?
জবাবে নায়ক বলেন, 'উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে যান। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে বিয়ে করতে না পারলেও সে আসলে আমার বাড়ির গেটটাকেই বিয়ে করে।'
রণবীর আরও বলেন, 'ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গেছে।'
এরপরই রসিকতা করে রণবীর বলেন, 'আমার তো সেই "প্রথম স্ত্রী"র সঙ্গে কোনোদিন দেখা হয়নি। হয়তো কোনোদিন দেখা হবে ভবিষ্যতে।'
Parisreports / Parisreports
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু