রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা ফ্রান্সের
বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মাঝেই রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (১৮ মার্চ) পূর্ব ফ্রান্সের এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো।
তিনি বলেন, আগামী বছরগুলোতে বাড়তি রাফাল যুদ্ধবিমান অর্ডার করবে ফ্রান্স। এর পেছনে ১.৫ বিলিয়ন ইউরো (১.৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে।
ম্যাক্রো আরও বলেন, যুদ্ধ এড়াতে এবং ইউরোপকে রক্ষায় প্রস্তুতি নিতে হবে ফ্রান্সকে। আর এ লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
এর আগে, এক বিমান ঘাঁটিতে সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল সিস্টেম বসানোর ঘোষণা দেন তিনি। ফ্রান্সের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী চলমান নিরাপত্তা সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাফাল যুদ্ধবিমানের মজুদ বৃদ্ধি এবং আধুনিক মিসাইল সিস্টেম স্থাপনের মাধ্যমে ফ্রান্স তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে। এই পদক্ষেপ শুধু ফ্রান্সের নিরাপত্তাই নয়, ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ঢালছে ইউরোপের দেশগুলো। ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল। শব্দের চেয়েও এক দশমিক আট গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। ভারত, মিসর, কাতার, ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধযান।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস