২৪ জনের স্কোয়াড নিয়ে ভারতে রওনা হামজাদের
কিংস অ্যারেনায় অনুশীলন করে এসে হোটেলে ফুটবলাররা বিশ্রামে। সকাল নয়টায় ভারতের ফ্লাইট। ভোর সাড়ে ছয়টায় বিমানবন্দরের উদ্দেশ্যে ছাড়বে বাস। রাতে লাগেজ গোছানোর প্রস্তুতির সময় দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন। এই তিন জনের ভারত সফরের আশায় থাকলেও ঘুমের আগে দুসংবাদ পান।
সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে আজ সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। হ্যাভিয়ের ক্যাবরেরা দল চুড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ছিলেন ফটোসেশনে। আনুষ্ঠানিক ফটোসেশনের পর দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে বাদ পড়লেন।
২৪ জন খেলোয়াড় নিয়ে রওনা হওয়ায় ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। কোচ দল চূড়ান্তে দ্বিধান্বিত থাকায় এই সংকট তৈরি হয়। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।
আজ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।
Parisreports / Parisreports
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
মিরপুরে হীরাখচিত ট্রফি
ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়
বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ