বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইউমিডিজি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’উন্মোচন


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯-৩-২০২৫ রাত ১২:১৫

স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে উন্মোচন করল নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’। ফাইভজি সমর্থিত অ্যান্ডয়েড ১৪ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ইমিডিজি জি৯ ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭.৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ১২ জিবি র‌্যাম (৬ জিবি ভার্চুয়াল র‌্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটিতে আরও আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বাংলাদেশের জন্য ডিভাইসটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, ‘স্মার্টফোন ডিজাইনে আমরা দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি। ঈদুল ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায়, মডেলটি অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে।’ তিনি জানান, আমাদের অন্য তিনটি মডেল ইউমিডিজি জি৯সি, ইউমিডিজি জি৯টি এবং ইউমিডিজি জি৯এ পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে।

তিনি আরও বলেন, ইউমিডিজি’র মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা। ‘জি৯ ফাইভজি’ মডেলের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করলাম। এখন থেকে স্মার্টফোনটি দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাবে।

Parisreports / Parisreports

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী