ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া
বলিউডের অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছর বলিউডের বাইরে অন্যান্য ইন্ডাস্ট্রির শিল্পীদেরও পুরস্কার দিচ্ছে ফিল্মফেয়ার। এবারের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এ মনোনয়ন পেয়েছিলেন টলিউডের এক ঝাক তারকা অভিনয় শিল্পী।
এ বছর ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা জানান তিনি। ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও, এর আগে অভিনয়ের জন্য তিনি ৪ বার ফিল্মফেয়ার জিতেছেন।
অ্যাওয়ার্ড হাতে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ অভিনয় জীবনের নতুন সংযোজন হয়ে থাকবে।’

এ পুরস্কার পাওয়ার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মী এবং নেটিজেনরা।
বলে রাখা ভালো, এই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। টলিউডে কাজের সুবাদে এবার প্রকাশিত ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
Parisreports / Parisreports
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু