বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ১১:৪০

শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। ফ্লোর বল ইভেন্টে নিজেদের বিভাগে গতবারও সোনা জিতেছিল বাংলাদেশ। এবারও ফাইনালে ইউক্রেনকে হারিয়ে সোনা জিতেছে লাল-সবুজের দল। এ ইভেন্টের সেমি-ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। আরেক সেমিতে ইউক্রেনের প্রতিপক্ষ ছিল ভারত। 

আজ ফাইনালে ইউক্রেনের মেয়েদের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ। ৪-২ গোলে জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের ৪ জন।

বাংলাদেশের হয়ে আজ গোলের দেখা পেয়েছেন অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। লাল-সবুজের দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। 

শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমস আয়োজিত হয় বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। এই গেমসে খেলা হয় মোট আটটি ডিসিপ্লিনে।

Parisreports / Parisreports

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

মিরপুরে হীরাখচিত ট্রফি

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান

সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়

বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আইসিসির মাসসেরা দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার