আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রুক
ইংলিশ তারকা হ্যারি ব্রুককে আগামী ২ বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ২২ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। তার আগে গত রোববার টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
এবারের আসরে ব্রুককে সোয়া ৬ কোটি রুপিতে কিনেছিলো দিল্লি ক্যাপিটালস। গেল আসরে একই ফ্র্যাঞ্চাইজি তাকে কিনেছিলো ৪ কোটি রুপিতে। সেবারও দাদির মৃত্যুর কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলো এই ইংলিশ ব্যাটার।
এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে না পারার কথা জানান তিনি। আর তাতেই কঠোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আইপিএলের আগামী ২ আসরে নিষিদ্ধ করা হয় ইংলিশ তারকাকে।
Parisreports / Parisreports
হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
Link Copied