বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ন্যায়বিচার চাই : আলাল


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১১:৪৮

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের নামে অজস্র মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে, মামলাগুলো তুলে নেওয়ার জন্য আপনারা দাবাড়ুদের মতো দাবার গুটি সাজিয়েছেন। এটা হলে ওইটা হবে, আর ওইটা হলে এটা হবে। এটাতো ন্যায়বিচার নয়। আমরা এই সরকারের কাছে ন্যায়বিচার চাই। 

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খানসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানসহ অসংখ্য নেতাকর্মীর নামে অজস্র মামলা রয়েছে। সে মামলাগুলো এখনো কেন তুলে নেওয়া হচ্ছে না। যে মামলাগুলোতে আমাদের সাজা দেওয়া হয়েছে, সে মামলাগুলোর তথ্য প্রমাণ কিছুই পাওয়া যায়নি। যার বড় প্রমাণ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেই। বেগম জিয়া দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন। এ কারণে যে জজ বেগম জিয়াকে ১২ বছরের সাজা দিয়েছেন, সেই জজকে এক সপ্তাহের মধ্যে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, বিচারপতি খায়রুল হক ও ওবায়দুল হাসানকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা এই সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রধানরাও স্বীকার করছেন।

 

Parisreports / Parisreports

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০