কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির
বেঞ্চ না পাওয়া ১২ বিচারপতির মধ্যে কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। রোববার সুপ্রিম কোর্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর বেঞ্চ না পাওয়া ১২ বিচারপতির মধ্যে বেশ কয়েকজন বিচারকের বিষয়ে তথ্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠান।
এ প্রসঙ্গে ওইদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির নিকট ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।
Parisreports / Parisreports
ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ট্রাইব্যুনাল
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন