বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন দলের আত্মপ্রকাশ কাল, চলছে প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:২৯

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। ওইদিন বিকেল ৩টার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির ঘোষণা দেয়া হবে।

এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। সরজমিনে ঘুরে দেখা যায়, আজ সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে বেরিকেটসহ স্টেজ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে। সন্ধ্যা থেকে কাজ পুরোদমে শুরু হবে বলেও জানা গেছে।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা