বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ছাত্রদলকে সহিংসতার পথ ছাড়ার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ সকাল ৯:৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সহিংসতার পথ ত্যাগ করে মেধা ও মননের রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। এ হামলার পর পুলিশের উপস্থিতিতে তার জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং এবং থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে, সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমানে দেশে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা ২০১৩ সালের গণঅভ্যুত্থান পূর্ব সময়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের ঘটনা ও সহিংসতার পুনরাবৃত্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একসময় গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার হলেও তাদের ইতিহাসে সহিংসতার অনেক প্রমাণ রয়েছে।

এ কারণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলকে সহিংসতা পরিহার করে, মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছে। সংগঠনটি দেশের সব ছাত্রদের সঙ্গে নিয়ে একত্রে গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণের চেষ্টা চালানোর কথা উল্লেখ করেছে। এটি একটি ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে সমাজের বিভিন্ন মত ও পথের ছাত্রদের একসাথে গণঅভ্যুত্থানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র সংগঠনগুলোকে সহিংসতার পথ পরিহার করে ধৈর্যশীল আচরণ বজায় রাখতে হবে। তাছাড়া, আহত ফজলে রাব্বি সিফাতের দ্রুত সুস্থতা কামনা করে, তার বিচার নিশ্চিত করতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ভুক্তভোগী পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিরলসভাবে কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার রাজনীতি বন্ধ ও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানায়।

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা