বাংলাদেশি রোগীরা এক দিনের মধ্যে চীনের ভিসা পাবেন
আওয়ামী লীগ সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশির জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ভারত। পরে শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা চালু করে। তবে তা পেতে অনেক বেগ পেতে হয়। এ অবস্থায় চিকিৎসাসেবা দিতে এগিয়ে আসে চীন। দেশটির কুনমিং প্রদেশে বাংলাদেশিদের জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানালেন, বাংলাদেশি রোগীদের এক দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।
ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত বলেন, এক দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।
তিনি বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই। সংবাদ সম্মেলনে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।
তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে এ ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।
বাংলাদেশ সরকারের অনুরোধে তিন বছর ধরে ২০০ কোটি টাকার বেশি ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির সমীক্ষাকারী প্রতিষ্ঠান। তবে গত বছর ভারত এই প্রকল্প নিয়ে আপত্তি জানালে শেখ হাসিনার সরকার আর এগোয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সকারের পতন হলে এই প্রকল্প বাস্তবায়নে নতুন করে দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারও এ নিয়ে আগ্রহী।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর