অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫২৯
সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫২৯ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৭৪ জন।
তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, শুটার গান একটি, গুলি সীসা কার্তুজ একটি করে, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, চাকু একটি, ধামা একটি, স্টিলের বাটন একটি, প্লাস একটি ও খেলনা পিস্তল একটি।
দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে। যৌথবাহিনী সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করছে।
ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট ‘শয়তান’ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর