মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-২-২০২৫ সকাল ৯:৩৮

লিবিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে পাকিস্তানের ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, লিবিয়া উপকূলে প্রাণ হারানো সকলেই পাকিস্তানের নাগরিক। এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার মার্সা ডেলা বন্দরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে আনুমানিক ৬৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানতে পেরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের সকলেই পাকিস্তানের নাগরিক। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ৩৭ জন। যাদের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে লিবিয়ার পুলিশ।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হতাহতদের দ্রুত সনাক্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শেহবাজ।

উল্লেখ্য, ২০২৩ সালের জুনের এক রাতে ভূমধ্যসাগরে ৭৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা ৩৫০ জনের বেশি পাকিস্তানির মৃত্যু হয়। তখন এদের মধ্যে মাত্র ৮২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা