সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৫ সকাল ৪:৫

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এ সময় গাজীপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, আমাদের প্রথম পর্বের ইজতেমা শেষে এখন দ্বিতীয় পর্বের ইজতেমা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে হস্তান্তর করা হলো। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন তারা।

ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা সাদের অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন, ইঞ্জি. শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ