মালিতে অতর্কিত হামলায় নিহত অর্ধ শতাধিক
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরপূর্বাঞ্চলের গাও শহরের কাছে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এক দশকেরও বেশি সময় ধরে মালি ও এর প্রতিবেশী বুরকিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ও আল-কায়েদার সহযোগী স্থানীয় বিভিন্ন সশস্ত্রগোষ্ঠী সক্রিয় রয়েছে। বিভিন্ন সময়ে এসব দেশে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তারা।
শুক্রবার মালির গাও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের কোবে গ্রামের কাছে একটি গাড়িবহরে অতর্কিত হামলা হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, প্রাণ বাঁচাতে লোকজন যানবাহন থেকে লাফিয়ে পড়েছে। সেখানে অনেক বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। নিরাপত্তার কারণে নিজের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি বলেছেন, গাওয়ের হাসপাতালে এখন পর্যন্ত ৫৬ জনের মরদেহ রেকর্ড করা হয়েছে। হামলায় সামরিক বাহিনীর অজ্ঞাতসংখ্যক সদস্যও হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তবে এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে মালির সেনাবাহিনী সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাওয়ের একজন বাসিন্দা বলেছেন, হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কিছু যানবাহন জ্বালিয়ে দিয়েছেন হামলাকারীরা। দেশটিতে প্রায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। যে কারণে বেসামরিক যানবাহন সেনাবাহিনীর পাহারায় যাত্রী পরিবহন করছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২