বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৫ রাত ১২:১০

আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ ভবনটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলটি শহরের চাষাঢ়ায় বায়তুল আমানের সামনে এসে পৌঁছালে শুরুতে বড় আকারের হাতুড়ি দিয়ে ভবনটির দেয়াল ভাঙতে শুরু করেন লোকজন৷ পরে একটি বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেয়া হয়৷

রাত সাড়ে আটটা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটি ভাঙার কার্যক্রম অব্যাহত ছিল এবং বাইরে বিএনপি নেতা-কর্মী ও উৎসুক জনতার উল্লাসও দেখা যায়৷

এর আগে, দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ এ সময়ও নেতৃত্বে ছিলেন বিএনপির ওই দুই নেতা৷

দুপুরেই বায়তুল আমান ভবনটিও ভেঙে ফেলার ঘোষণা দেয়া হয়৷

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা