সোমবার, ২২ জুন, ২০২৬

নোয়াখালীতে পুলিশ কে জি স্কুলে 'স্বাস্থ্য কর্ণার' এর উদ্বোধন 


মিঠুন মজুমদার  photo মিঠুন মজুমদার
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ১২:৫৮

নোয়াখালী পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজর স্বাস্থ্য বান্ধব কর্ণার উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার ও পুলিশ কে জি স্কুল এন্ড কলেজের সভাপতি আবদুল্লাহ্-আল ফারুক এই 'স্বাস্থ্য কর্ণার' এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ডায়াবেটিক সমিতির সেক্রেটারী এটিএম ফিরোজ আলম আজাদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, এফপিএবি নোয়াখালী-র জেলা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন, পুলিশ কে.জি স্কুলের প্রধান শিক্ষক,ড্রে-সিপ্টের  প্রিন্সিপাল, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহযোগিতায় উক্ত স্কুলকে একটি আলমারি এবং এফপিএবি নোয়াখালী শাখার সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কিট প্রদান করা হয়।

এসময় ডায়াবেটিক সমিতির সেক্রেটারী বলেন- বর্তমানে বয়স-সন্ধি কালীন সময়ে কিশোরীরা বিভিন্ন ধরনে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। তারা এই সময়ে তাদের মনের কথা কারো সাথে খুলে বলতে পারে না। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের  পরিবর্তন হয়। উক্ত স্বাস্থ্য কর্ণারের মাধ্যমে তারা মাসিক  ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো খুব সহজে ম্যানটেইন করতে পারবে। 

প্রধান অতিথি জনাব আবদুল্লাহ-আল-ফারুক বলেন: আজকের এই স্বাস্থ্য সেবা কর্ণার উনার এই প্রতিষ্ঠানে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। তাছাড়া তিনি ডায়াবেটিক সমিতি ও এফপিএবি-কে বিশেষ কৃতজ্ঞতা জানান।

পরিশেষে ডাক্তার মোহাম্মদ  নুরুল আলম লিটন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ