শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে পানিতে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ১২:৩২

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

নিহত শিক্ষার্থীরা হলেন, রাফি (১৫), কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে গোসলে নেমে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের কয়েকজন বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

এ বিষয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় তাৎক্ষণিকভাবে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা