যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত, ৬ জনের কেউ বেঁচে নেই
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি।
পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।
জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে যে তাদের বিমানে থাকা চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর সহকারীর মধ্যে কেউ বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস