মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:১৬

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে হয়েছে দুই শতাধিক মানুষ। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে। পরে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, এই ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে।

পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। সম্প্রতি বার্নবার্গে চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন ৫০ বছর বয়সী এই নাগরিক। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। এদিকে  হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।

মূলত ২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। শুক্রবার সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা সাতটার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেয়া হয়।

পুলিশ বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তদন্ত চলছে। হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। কারণ পুলিশের তথ্য অনুযায়ী, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা