এফপিএবি নোয়াখালী শাখা পরিষদের ২য় সভা অনুষ্ঠিত
এফপিএবি নোয়াখালী শাখা পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নোয়াখালীর হাকিম কোয়ার্টার সড়কের এফপিএবি শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শাখার সম্মানিত সভাপতি নসরত জাহান বেগম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি নোয়াখালী শাখার সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদ।
সভার শুরুতে এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সদস্য ফারজানা আক্তারকে শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা কর্মকর্তা এবং এক্স-অফিসিও ডা. মোহাম্মদ নুরুল আলমের উপস্থাপনায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি নোয়াখালী তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আসছে।
উক্ত সভায় শাখা পরিষদের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান, কোষাধ্যক্ষ আবু হাসান মোহাম্মদ নোমান, সদস্য এডভোকেট হাজেরা পারভীন(রানু), এডভোকেট জসিম উদ্দিন বাদল, এফ.এ.এম মাহবুবুর রহমান, মো. সোহেল উদ্দিন, তাহমিনা ফেরদাউস, ফারজানা আক্তার উপস্থিত ছিলেন।
শাখার ক্লিনিক কার্যালয়ের সেবা আরো বৃদ্ধি করার জন্য সকল সদস্য মূল্যবান মতামত প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনের কার্যক্রম ভালো করার জন্য শাখা পরিষদ সদস্যদের সহযোগিতা কামনা করে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা