সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চব্বিশে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৫ রাত ১:৪০

বিদায়ী বছর ২০২৪-এ সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে গড়ে দিনে ৭৩টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ১৪০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩৪১ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আগুনের ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে। সারাদেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনায় ৪৪৬ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যেমে প্রায় ১ হাজার ৯৭৫ কোটি টাকার সম্পদ রক্ষা করে।

মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, সবচেয়ে বেশি জানুয়ারি মাসে আগুনের ঘটনা ঘটেছে, যা ২ হাজার ৫১৪টি।

এদিকে, গেলো বছরে আগুন নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের ৩৭ জন কর্মী আহত এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে ২ জন কর্মী নিহত হয়েছেন।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ