মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হেঁটে দুই ঘণ্টায় গাজায় ফিরেছে ২ লাখ বসিন্দা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৫ সকাল ৫:৫৩

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের প্রবেশ পথ খুলে দেওয়ার পর দুই ঘণ্টায় দুই লাখের বেশি বাস্তুচ্যুত বাসিন্দা প্রবেশ করেছে। তবে গাড়ি সংকটে পায়ে হেঁটেই বাড়িতে ফিরেছেন ফিলিস্তিনিরা।

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সামরিক অঞ্চল নেতজারিম করিডোর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর দুই ঘণ্টা পর পায়ে হেঁটে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। খবর বিবিসির।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রবেশ পথ খুলে দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই ২ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ পায়ে হেঁটে গাজায় ফিরেছে। গাজা সিটি ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঘরে ফিরতে সহযোগিতা করার জন্য সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগ করেছে ফিলিস্তিনি সরকার।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ফিরে আসা বসিন্দাদের অধিকাংশের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরণত হয়েছে। বাস্তুচ্যুত মানুষের জন্য এক লাখ ৩৫ হাজার তাবু স্থাপন করা প্রয়োজন হবে।

এর আগে সামরিক অঞ্চল নেতজারিম করিডোর দিয়ে প্রবেশের জন্য ইসরায়েলি বাহিনীর অনুমতির অপেক্ষায় ছিল লাখ লাখ ফিলিস্তিনি। দুই রাত রাস্তায় ঘুমিয়ে কাটাতে হয়েছে তাদের। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা বাসিন্দাদের ঘরে ফিরতে দেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা