রাজধানীতে কিশোরীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
ঢামেক প্রতিবেদক : রাজধানীর কদমতলী থেকে কাকলী (১৪) নামে এক কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
কাকলী পটুয়াখালীর বাউফল উপজেলার কালাম রাজার মেয়ে। সে একটি কারখানায় পোশাক শ্রমিকের কাজ করতো। বর্তমানে কদমতলীর শ্যামপুর শাহী মসজিদ এলাকার ভাড়া বাসায় থাকতো।
নিহতের ভগ্নিপতি বিল্লাল বলেন, কাকলী স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতো। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পার হলে তার কোনো সারা না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর