১৮ বছর পর চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল
১৮ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে।
পাঁচ দিনব্যাপী এ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন ইসলামী বক্তা উপস্থিত থাকবেন।
মাহফিলের প্রস্তুতির সবশেষ অবস্থা জানাতে শনিবার (২৫ জানুয়ারি) নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এতে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। এ ছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট