ফিলিপাইনে ৫.৯ মাত্রার ভূমিকম্প
ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বুলেটিনে বলেছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।খবর রয়টার্সের।
এছাড়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ জানান, ভূমিকম্পটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ছিল।
তিনি রয়টার্সকে বলেন, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ।
ফিলিপাইনে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস