সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে দু’জনকে কুপিয়ে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ৯:১০

রাজধানীর গুলশান-২ এলাকায় দু’জন ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ টাকা ও ডলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসিজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে একজন জানান, রাত ৯টার দিকে গুলশান ইসিজি মার্কেটের সামনে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দু’জনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দু’জন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে গুলশান থানার উপ পরিদর্শক মারুফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজের যাচাই-বাছাই চলছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলেও জানিয়েছেন তিনি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ