সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

তেজগাঁয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ২:১৮

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

ঘটনাস্থলে দেখা যায়, একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে।

গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ