জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজীর জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের ৩-৪শ জন কাজল গাজীর বাসায় হামলা ও ভাঙচুর চালায়।
পরে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী বিউটি বেগম ফেসবুকে একটি লাইভে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তাকে বাঁচানোর আকুতিও জানান তিনি।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা