সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৫ রাত ১১:২৩

বিদ্যমান দুটি গ্রুপের উত্তেজনার মধ্যেই গাজীপুরের টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরইমধ্যে ইজতেমা সফল ও সার্থক করার জন্য সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবীরা ময়দানে কাজ করছেন। নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকছে নানা উদ্যোগ।

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। ১৬০ একর জমি বিস্তৃত ময়দানে চলছে জোর প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা এখানে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কাজ করছেন। চটের শামিয়ানা টাঙ্গানো, খুঁটি পোঁতা, মাইক লাগানোসহ নানা কাজ করছেন তারা।

এ ছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংস্থা ওযু, গোসল ও পয়ঃনিষ্কাশনের জন্য পানি সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, রাস্তা সংস্কার ও মেরামতসহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করছে।

গতকাল শুক্রবার ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করা হবে।’

আগামী ৩১ জানুয়ারি তাবলীগ জামাতের জোবায়ের অনুসারীদের ইজতেমা শুরু হবে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এর পর সাদপন্থীদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আর এর মাধ্যমে এবার শেষ হবে বিশ্ব ইজতেমা।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ