সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রোববার থেকে বাড়তে পারে শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৫ রাত ১১:২০

হঠাৎ করে দিনের তাপমাত্রা কমে যাওয়া ও হিমেল বাতাসের সঙ্গে আজ শনিবার সকাল থেকেই কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে আগামীকাল রোববার থেকে জেঁকে বসতে পারে শীত। থাকতে পারে দু থেকে তিন দিন। আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

হাফিজুর রহমান বলেন, দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়া এবং এর সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়াতে আজ রাজধানীতে হঠাৎ করে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রভাব কমে আসবে।

হাফিজুর রহমান বলেন, ‘আগামীকাল রোববার থেকে সারা দেশে ফের জেঁকে বসতে পারে শীত। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমবে। ২০ জানুয়ারির দিকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এ পরিস্থিতি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।’ ফেব্রুয়ারিজুড়েই শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানান হাফিজুর রহমান।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু