সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৫ সকাল ৫:২৩

আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে হাজারীবাগ ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি কাজ করেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের ভেতরে কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ