শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা
প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন— সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে তানভীর আহমেদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখি।
এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর দুটি ধারা ছাড়াও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
Parisreports / Parisreports
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন