মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আমরণ অনশনের ঘোষণা অব্যাহতি পাওয়া পুলিশ উপ-পরিদর্শকদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৪:৪২

চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ের সামনে সংবাদ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। বলেন, সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে তাদের। এর আগে সচিবালয়ের সামনে সকাল ১০টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। 

আন্দোলনরতরা জানান, অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব সাক্ষাৎ করে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আবারো অবস্থান কর্মসূচি পালনে তারা বাধ্য হয়। তাদের আশা আজকের মধ্যেই তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।

আন্দোলনকারীরা বলেন, আমরা প্রধান উপদেষ্টা, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন  ও স্মারকলিপি দিয়েছি। যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সেখানে আমরা লিগ্যাল প্রসিডিওর মেনটেইন করে স্মারকলিপি দিয়েছি। আমরা আজকেসহ কয়েকদিন শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা আশা রাখছি, আজকে একটা সিদ্ধান্ত আসবে। আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।

Parisreports / Parisreports

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি 

সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন 

মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু 

কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা 

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার