নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শনিবার (১১ জানুয়ারি) রাতের এ ঘটনায় পুড়ে গেছে অন্তত ২৫টি দোকান। তবে, আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি।
স্থানীয়রা জানান, নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের পেছনের একটি দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের নুপুর মার্কেট, লাকী স্টোর, বেলাল ক্রকারেজ, বাটাসহ আরও ২০ থেকে ২৫টি দোকানে।
খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীরা জানান, হর্কাস মার্কেটটি বহুতল ভবন নির্মাণের জন্য এরই মধ্যে ঠিকাদার ও ডেভেলপার নিয়োগ করেছে মালিক সমিতি।
নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হালিম পাশা বলেন, ‘আগুন অন্যদিকে যাতে না বাড়তে পারে সেই চেষ্টা করছি আমরা। পরবর্তীতে আমরা সার্চ করে বের করতে পারব যে আগুনটা কোথা থেকে লেগেছে।’
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা