শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মুন্সিগঞ্জে থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামি তরিকুল গ্রেপ্তার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১১:১৭

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামি বহিষ্কার হওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা-পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে জড়িত বিএনপির ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—সিয়াম পাঠান, শুভ পাঠান ও হিমেল। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান। 

আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে। 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান দিয়ে শ্রীনগর থানা-পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার প্রধান আসামি তরিকুলকে ছিনিয়ে নেয় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ দুপুরে শ্রীনগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ