উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলল ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে উত্তর কোরিয়ার সেনারা লড়ছেন বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। এবার দেশটি জানাল, তারা উত্তর কোরিয়ার আহত দুই সেনাকে ধরে ফেলেছে। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলে শনিবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কুরস্ক থেকে তাদের ধরেছে ইউক্রেনের বাহিনী। এরা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিল বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন, এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন কিয়েভে রয়েছেন।
সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না। কেননা যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা রয়েছেন, এর প্রমাণ মুছে ফেলছে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, ‘তাদের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি বলে দিয়েছি, যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। এখানে কী হচ্ছে, বিশ্বকে তা জানা দরকার।’
ওই দুই সেনার ছবিও শেয়ার করেন জেলেনস্কি। তবে, এরা উত্তর কোরিয়ার নাগরিক কিনা, তার কোনো প্রমাণ দেননি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে রুশ আইডি কার্ড দেওয়া হয় উত্তর কোরিয়ার সেনাদের।
জেলেনস্কির দাবি সত্যি হলে এই প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করল তারা। আর তাতে উত্তর কোরিয়ার যুক্ত থাকার ব্যাপারটিই প্রমাণিত হয়ে যায়।
এ ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস