শাওমির সাথে যুক্ত হলেন তামিম ইকবাল
বাংলাদেশে শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে শাওমির পথচলায় এক নতুন যুগের সূচনা হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শাওমি বাংলাদেশ কর্তৃপক্ষ আশা করছে, তামিম-শাওমির এই জুটি বাংলাদেশে শাওমির অবস্থানকে আরও দৃঢ় করবে।
নতুন পথচলা রোমাঞ্চকর হবে উল্লেখ করে তামিম বলেছেন, “দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবি রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। “
নতুন এই পথচলা নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,“লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। তাঁর অন্তর্ভুক্তি দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে শাওমির অবস্থানকে নিখুঁতভাবে তুলে ধরবে। তামিম এবং শাওমি উভই তাদের নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করণের পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।“
Parisreports / Parisreports
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২
নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২
ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি
মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ