রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৫ রাত ১১:৪৫

নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানা পল্টনের ৪তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায়; সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ভবনটির ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগে আগুন। সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট। পরে, সকাল পৌনে ১০টার দিকে আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির ৩টি তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ