মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চীনে এবার নতুন ভাইরাসের প্রাদুর্ভাব


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৫ রাত ৯:৩৭

কোভিড-১৯ মহামারির পাঁচ বছর পর চীনে আবারও নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে। অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ফলে নতুন করে উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে এবং কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখা যেতে পারে। এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন যে, এই ভাইরাসের কারণে নতুন করে মহামারির উদ্ভব হতে পারে। তবে এইচএমপিভি মহামারি আকার ধারণ করবে কি না সে বিষয়ে এখনই স্পষ্ট কোনো বার্তা দেওয়া সম্ভব নয়।

এইচএমপিভি এমন একটি ভাইরাস যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সিডিসির দেওয়া তথ্য অনুসারে, সব বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। বিশেষ করে যাদের ইমিউনিটি দুর্বল তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। হাঁচি, কাশি, সংস্পর্শ, হাত মেলানো বা স্পর্শ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা