বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৫ সকাল ৯:১৬

সিলেট সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জানুয়ারি) সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ জায়গা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলারের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা এলাকা থেকে ব্রোমিং স্টারকে (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি শিলং ইস্ট খাসিয়া হিল পানিয়াসাল এলাকার মৃত কয়াইত’র ছেলে।

এছাড়া বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ১২৩৬ সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা এলাকা থেকে আটক হন লোকাস (৫৫) নামের আরেক ভারতীয় নাগরিক। তিনি শিলং খাসিয়া হিল সাইগ্রাম চেলা’র বার্মন টিলা এলাকার মৃত গোমারু’র ছেলে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ২ ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ