বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দিনে-দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ বিকাল ৬:২৯

বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নাসির উদ্দিন ওরফে কাটা নাসিরকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দু’জন পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল, কুপিয়ে বাকিরা পালিয়ে গেলেও দু’জনকে চিনতে পেরেছেন তিনি। তারা হলেন রাব্বি ও হাসান।

এর আগ বুধবার সকালে পূর্ব শত্রুতার জেরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড় থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা যায় নাসির।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপরাধী যেই হোক না কেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কেন কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ ময়নাতদন্তে বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা