নববর্ষ উদযাপনের সময়
যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত ১০
যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়ি চাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘‘শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে গণহত্যার ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’
এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।
অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার তৎপরতাও দেখা গেছে।
Parisreports / Parisreports
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর
ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : ইরান
দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প