জরিমানা হতে পারে ৩০ হাজার
ইতালিতে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা
ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) থেকেই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এর ফলে ইতালির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা গুনতে হবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি বলছে, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা। তবে এমন কঠোর বিধান শহরের সকল বাসিন্দা ভালোভাবে মেনে নিতে পারছেন না।
নিষেধাজ্ঞার কার্যকরের আগে মরগান ইশাক (৪৬) নামে স্থানীয় এক প্লাম্বার বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমার মতে নতুন আইনটি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।”
এর আগে ২০২০ সালে সিটি কাউন্সিলে মিলানের বায়ু মানের অধ্যাদেশ পাস করা হয়েছিল এবং এতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছিল। পরে ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাস স্টপ এবং ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল।
নতুন বিধান অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। রাস্তাসহ সমস্ত পাবলিক স্পেসে এই আইন প্রযোজ্য হবে তবে ‘বিচ্ছিন্ন জায়গাগুলোতে যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্য লোকদের কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব’ সেখানে ধূমপান করা যাবে।
স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে ‘শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা।’
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস